মানিকগঞ্জ, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে শুক্রবার মানববন্ধন করার সময় ইসলামী ছাত্র মজলিশের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
দুপুর ১২টার দিকে জেলা শহরের শহীদ রফিক সড়ক থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন সংগঠনটির জেলা সভাপতি মো. তানজিম আহমেদ, সেক্রেটারি মো. আশিকুল ইসলাম, সদস্য আবদুর রাজ্জাক, সিরাজ মিয়া, রকিবুল ইসলাম, মো. নূরুজ্জামান, মো. মমিনুল ইসলাম, শফিক উদ্দিন, রজ্জব আলী, আশরাফুল ইসলাম ও আবুবকর সিদ্দিকী।
মানিকগঞ্জ সদর থানার ওসি শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে শহীদ রফিক সড়কে মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।
পূর্বানুমতি ছাড়া কর্মসূচির আয়োজন করায় তাদের আটক করা হয়, বলেন ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬০০ ঘ.
bdnews24