মাদারীপুর, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর শহরে ইজিবাইক ও নসিমনের সংঘর্ষে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় শহরের কাজীরমোড়-মঠখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন ঘরামী শরীয়তপুরের একটি বেসরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তিনি তালতলা নয়াকান্দি এলাকার নিজাম ঘরামীর ছেলে।
মাদারীপুর থানার ওসি মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, মনির মাদারীপুর থেকে কেনাকাটা শেষে একটি ইজিবাইকে করে শরীয়তপুর ফিরছিলেন। বিপরীতমুখী একটি নসিমনের সংঘর্ষে মনির মাথায় আঘাত পান।
মাদারীপুর সদর হাসপাতালে নেয়াও কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। ইজিবাইক ও নসিমন দুটিকে আটক করা হয়েছে। চালকরা পালিয়ে গেছেন বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮৫৯ ঘ.
bdnews24