২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণ-ধর্ষণের দায়ে ৬০ বছর কারাদণ্ড

স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে পৃথক দুটি ধারায় ৬০ বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 03:25 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে পৃথক দুটি ধারায় ৬০ বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। সাজাপ্রাপ্ত মনজু মিয়া (৩৫) ডবলমুরিং থানার কদমতলী জাহাঙ্গীর মার্কেট এলাকার দানু মিয়ার ছেলে। রায়ের সময় তিনি আদালতে ছিলেন। বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম সাজার এই আদেশ দেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) চন্দন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পৃথক দুটি ধারায় ৩০ বছর করে ৬০ বছর কারাদণ্ড দেয়া হয়েছে মনজু মিয়াকে। একটির পর আরেকটি সাজা কার্যকর হবে। কারাদণ্ডের পাশাপাশি মনজুকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। রায়ে খালাস পেয়েছেন মনজু মিয়ার ছোট বোন শানু বেগম, বড় বোন সখিনা বেগম, সুফিয়া বেগমসহ বাকি নয় আসামি। বোন শানুর এক বান্ধবীকে ১৯৯৭ সালে অপহরণের পর ধর্ষণের জন্য মনজু মিয়ার বিরুদ্ধে এই রায় হয়েছে। ১৯৯৭ সালের ২৮ ফেব্রুয়ারি ধর্ষণের পর ধর্ষিতের বড় ভাই বাদি হয়ে ১৯৯৭ সালের ১০ মার্চ চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিমের আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ তদন্ত করে ওই বছরের ২৩ জুলাই ১০ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। এরপর মামলাটি ট্রাইব্যুনালে স্থানান্তর হয়। ওই বছরের ১৩ অক্টোবর আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমআই/০৯২০ ঘ.