গাজীপুর, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বিদ্যুৎ চুরির অপরাধে সাত গ্রাহককে পৌনে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সেইসঙ্গে প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা হয়।
বুধবার গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড বাজার অফিসের ডিজিএম আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদর উপজেলার বোর্ড বাজারের খাইলকৈর, কলমেশ্বর, কুনিয়া, তারগাছসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় হুকিং ও মিটার টেম্পারিং করে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে খাইলকৈরের মোসলেম উদ্দিনকে ৭১ হাজার ৩০৪ টাকা, কুনিয়ার হারুন-অর-রশিদকে ২০ হাজার ৬৬১ টাকা, সুরুজ মিয়াকে ৬১ হাজার ১৪৩ টাকা ও শামিম জাহানকে ৪০ হাজার ৯০২ টাকা, তারগাছ এলাকার নাসির উদ্দিনকে ১ লাখ ১ হাজার ৩০৪ টাকা এবং কলমেশ্বর এলাকার শাহনাজ বেগমকে ৪০ হাজার ৯০২ টাকা, ও মুজিবুর রহমানকে ৪০ হাজার ১২২ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২৩৪৯ ঘ.
bdnews24