২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বৃদ্ধ খুন

কুমিল্লা নগরীতে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হাতে বৃদ্ধ চাচা খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2012, 03:42 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

কুমিল্লা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা নগরীতে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হাতে বৃদ্ধ চাচা খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকালে নগরীর বিষ্ণুপুর মধ্যপাড়ায় এ হামলায় নিহত জাফর আলী (৭০) ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেছেন নিহতের ছেলে হাছান আলী। আসামিরা হলেন এরশাদ মিয়া, নাবু মিয়া, ফরিদ মিয়া, সাকিব ও আলাউদ্দিন। কোতোয়ালি মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে তিনি জানান। হাছান আলী বলেন, তার বাবার সঙ্গে দীর্ঘদিন ধরে চাচাতো ভাই এরশাদ মিয়ার জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। বিকালে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এরশাদ মিয়া তার দুই ভাই নাবু মিয়া ও ফরিদ মিয়া স্টিলের পাইপ দিয়ে পিটিয়ে তার বাবাকে আহত করে। এক পর্যায়ে এরশাদ মিয়া জাফর আলীকে আছাড় মারে। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২১৩৪ ঘ.