২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেজর জেনারেল মমিন বেপজার নির্বাহী চেয়ারম্যান

সেনা কর্মকর্তা মেজর জেনারেল কেএম মমিনুর রহমানকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2012, 11:21 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনা কর্মকর্তা মেজর জেনারেল কেএম মমিনুর রহমানকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বুধবার তাকে ওই পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়। এর আগে গত ৭ নভেম্বর বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এটিএম শহীদুল ইসলামকে সেনাবাহিনীতে ফেরৎ পাঠাতে দায়িত্ব থেকে প্রত্যাহার এবং সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৬৫১ ঘ.