২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে আরো ৪৩ রোহিঙ্গা আটক

অনুপ্রবেশের সময় কক্সবাজারের উখিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে মঙ্গলবার আরো ৪৩ রোহিঙ্গাকে ধরে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2012, 01:45 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

কক্সবাজার, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুপ্রবেশের সময় কক্সবাজারের উখিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে মঙ্গলবার আরো ৪৩ রোহিঙ্গাকে ধরে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়ার বালুখালী, নাইক্ষ্যংছড়ির ঘুনধুম ও তমব্রু থেকে এদের আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে। বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান বলেন, পৃথক অভিযান চালিয়ে বালুখালী থেকে ৮ জন, ঘুনধুম থেকে ১৬ জন, তমব্র“ থেকে ১৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরে এদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। এর আগে সকালে আরো ১৮ রোহিঙ্গাকে মিয়ানমার ফেরত পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৯৪২ ঘ.