গাইবান্ধা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মঙ্গলবার ট্রাকের ধাক্কায় একটি বাসের সুপারভাইজারের মৃত্যু হয়েছে।
নিহত লিয়াকত আলী (৪০) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচণ্ডী গ্রামের জয়েন উদ্দিনের ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি ফরুক আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা-রংপুর মহাসড়কে কালিতলা মোড়ে রংপুরগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসকে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়।
এতে বাসটির সুপারভাইজার সড়কে পড়ে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করেছে। বাস ও ট্রাক থানায় নিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৪৯ ঘ.
bdnews24