২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে অস্ত্রসহ ৩ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ থেকে অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2012, 09:37 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

রাজবাড়ী, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর গোয়ালন্দ থেকে অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে গোয়ালন্দ ফেরিঘাটে একটি বাসে তল্লাশি চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন সাতক্ষীরার শ্যামনগরের চিন্ময় সরকার (২৭), জামাল ফারুক (২৫) ও ব্রতচারী বিশ্বাস (৪২)। গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় এই তিন যুবকের কাছ থেকে দুইটি দেশে তৈরি পিস্তল ও ছয় রাউন্ড গুলি পাওয়া যায়। এ ব্যাপারে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৩২ ঘ.