লালমনিরহাট, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে দুই বছর জেল খেটে দেশে ফিরেছেন ঠাকুরগাঁওয়ের এক যুবক।
সোমবার বিকালে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ জারদীস আলী নামে ওই যুবককে বিজিবির কাছে হস্তান্তর করে।
জারদীস (৩৫) ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কামারপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি ২০১০ সালের প্রথমদিকে অবৈধভাবে ভারতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন।
বুড়িমারী স্থলবন্দর জিরো পয়েন্ট বিজিবির কর্মকর্তা সুবেদার নুরুল ইসলাম ও স্থলবন্দর পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৩৮ ঘ.
bdnews24