সিরাজগঞ্জ, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের সলঙ্গায় জেএসসি পরীক্ষায় নকল করায় চার ছাত্র এবং দায়িত্বে অবহেলার অভিযোগে এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
রোববার একটি পরিদর্শন টিম সলঙ্গা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় (বি) এবং ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ব্যবস্থা নেয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনা পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সলঙ্গা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে (বি) দায়িত্ব পালনকালে অবহেলা করায় ধুবিল আয়শা ফজলার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী আজগরকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব নরেশচন্দ্র যায়দার বলেন, পরীক্ষায় নকল করার অভিযোগে একই স্কুলের জেএসসি পরীক্ষার্থী মুনসুর আলী, আব্দুর রহমান, শাহীন আলম ও এরান্দহ ট্রেকনিক্যাল ইনিস্টিটিউটের ছাত্র আব্দুল লতিফকে বহিষ্কার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২০৩৬ ঘ.
bdnews24