২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে ৪ কন্যার মা হলেন জোবেদা

কুমিল্লার মুরাদনগর উপজেলার জোবেদা খাতুন একসঙ্গে চার কন্যার মা হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2012, 03:01 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

কুমিল্লা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার মুরাদনগর উপজেলার জোবেদা খাতুন একসঙ্গে চার কন্যার মা হয়েছেন। শনিবার কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরে একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয়া চার শিশু ও মা সুস্থ রয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। দেবিদ্বার মেডিকেল সেন্টারের স্বত্বাধিকারী মো. মেজবাহ উদ্দিন খোকন বলেন, অপারেশনের মাধ্যমে দুপুর ১টায় মুরাদনগরের বড়িচাড়া গ্রামের প্রবাসী মো. আবুল কালামের স্ত্রী জোবেদা খাতুন (৩০) চার মেয়ের মা হন। হাসপাতালের ডা. শাহীন সুলতানা বলেন, তার তত্ত্বাবধানে জন্ম নেয় চার মেয়ে এবং তাদের মা সুস্থ আছেন। আবুল কালাম ও জোবেদা খাতুনের পাঁচ বছর বয়সী এক ছেলে আছে বলেও জানান তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫২ ঘ.