২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে লবণ কলে ডাকাতি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শুক্রবার রাতে একটি লবণ কলে ডাকাতি হয়েছে। তারা কারখানার মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2012, 12:42 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নারায়ণগঞ্জের রূপগঞ্জে শুক্রবার রাতে একটি লবণ কলে ডাকাতি হয়েছে। তারা কারখানার মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। শুক্রবার রাতে উপজেলার মুড়াপাড়া মঙ্গখালী এলাকার সিকদার লবণ কলে এ ডাকাতি হয়। কর্তৃপক্ষের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বলেন, ২০/২৫ জন ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে কারখানার নৈশ প্রহরী ও জেনারেটর অপারেটরের হাত-পা বেঁধে ফেলে। পরে তারা কারখানার বৈদ্যুতিক মটর, ক্যাবল, তামার তারসহ প্রায় ১৩ লাখ ৪৯ হাজার ৭৫০ টাকার মালামাল লুট করে শীতলক্ষ্যা নদীপথে ট্রলারযোগে ডেমরার দিকে পালিয়ে যায়। এ ব্যাপারে লবণ কলের ব্যবস্থাপক মেহান মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেছেন, বলেন ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮৩৭ ঘ.