২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির হল থেকে ৮ শিক্ষার্থীকে বের করে দিল ছাত্রলীগ

ইসলামী ছাত্র শিবিরের কর্মী সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের এই শিক্ষার্থীরকে মারধরের পর হল থেকে বের করে দেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 04:50 AM

Updated : 25 Apr 2022, 09:55 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ছাত্র শিবিরের কর্মী সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের আট শিক্ষার্থীরকে মারধরের পর হল থেকে বের করে দিয়েছে ছাত্রলীগ। শনিবার রাতের এ ঘটনায় চার শিক্ষার্থী আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, গোলাম মাওলা (ফলিত রসায়ন, তৃতীয় বর্ষ), মো তারেকুজ্জামান (ফলিত গণিত, তৃতীয় বর্ষ), খায়রুল ইসলাম (অর্থনীতি, তৃতীয় বর্ষ), খালেদ রিজভী (দর্শন, মাস্টার্স)। এছাড়াও ৪১৮, ৪৩০, ৪৩৪ ও ৩৪৩ নং কক্ষ থেকে আরও চার শিক্ষার্থীকে মারধরের পর বের করে দেয়। মাদার বখশ হলের ছাত্রলীগের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিবির ক্যাম্পাসে যাতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে সেজন্য তাদের বের করে দেয়া হয়েছে। তবে মারধরের কথা অস্বীকার করেন তিনি। মাদার বখস্ হলের প্রাধক্ষ ড. মো.শেরেজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমি বিষয়টি শুনেছি; হলের কয়েকজন শিক্ষার্থীকে ছাত্রলীগ হল থেকে বের হয়ে যেতে বলেছে। তবে শিক্ষার্থীরা কেউ আমার কাছে কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আমি এর সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/২২৪২ ঘ.