২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পাচারের সময় চামড়া আটক

ভারতে পাচার করছে সন্দেহে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে ৯২টি গরুর চামড়া আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2012, 09:20 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

সাতক্ষীরা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে পাচার করছে সন্দেহে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে ৯২টি গরুর চামড়া আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোরে মাদরা থেকে এ চামড়াগুলো আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে। সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু বাছির বলেন, ভারতে পাচারের জন্য আনা চামড়াগুলো বিজিবির একটি টহল দল আটক করেছে। তবে এ সময় পাচারকারিদের কাউকে আটক করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫১৫ ঘ.