২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩ শিবির সদস্য গ্রেপ্তার

নগরীর চকবাজারের একটি মেসে অভিযান চালিয়ে ইসলামী ছাত্র শিবিরের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2012, 11:23 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

চট্টগ্রাম, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চকবাজারের একটি মেসে অভিযান চালিয়ে ইসলামী ছাত্র শিবিরের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত দেড়টার দিকে চকবাজার উর্দু গলির একটি মেস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন, মো. ফয়সাল (২৩), গিয়াস উদ্দিন (২২), মিনহাজ উদ্দিন (২৩)। তিনজনই চট্টগ্রাম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র। পাঁচলাইশ থানার ওসি প্রদীপ দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার তিন ছাত্র শিবিরের সক্রিয় সদস্য। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমডি/এইচএ/১৭১১ ঘ.