রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী নগরী থেকে জামায়াত ও শিবিরের ৩৫ নেতাকর্মীকে আটক করেছে র্যাব ও পুলিশ।
বৃহস্পতিবার রাত ও শুক্রবার নগরীর বিভিন্ন ছাত্রাবাস ও এলাকা থেকে তাদের আটক করা হয়।
অভিযানে জামায়াত-শিবিরের বিভিন্ন সাংগঠনিক তৎপরতা নিয়ে তৈরি সিডি, ইসলামী বই ও মাসিক চাঁদা আদায়ের রশিদও উদ্ধার করা হয় বলে মতিহার থানার ইন্সপেক্টর (ওসি) সানাউল হক এবং নগরীর বোয়ালিয়া থানার ইন্সপেক্টর (ওসি) আলমগীর হোসেন জানান।
তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাজলা, বিনোদপুর, তালাইমারী, হেতেম খাঁ, শিরোইল, সোনাদিঘীর মোড়সহ বেশ কয়েকটি জায়গায় পুলিশ ও র্যাব যৌথ অভিযানে ১৭ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করে।
শুক্রবারও একই প্রক্রিয়ায় রাত ৮টা পর্যন্ত অভিযানে আরো ১৮ জনকে আটক করা হয়।
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এই অভিযান চলছে বলে তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৮ ঘ.
bdnews24