নারায়ণগঞ্জ, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদরে একটি মশার কয়েল তৈরির কারখানায় আগুনে উৎপাদিত পণ্যসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে।
বৃহস্পতিবার রাত ৩টায় মিজমিজি মৌচাক এলাকায় এ অগ্নিকাণ্ড হয়।
ডেমরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ সেটশন কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, সেবা নামের একটি মশার কয়েল কারখানায় হঠাৎ আগুন ধরে।
পরে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সোয়া একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ধারণা করা হচ্ছে কারখানাটির হিট রুমের অতিরিক্ত তাপের কারণে আগুন ধরেছে।
আগুনে প্রায় তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৮ ঘ.
bdnews24