২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিস্থানে ছিনতাইকারীর ছুরিতে পোশাকশ্রমিক আহত

রাজধানীর গুলিস্থান এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পোশাকশ্রমিক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2012, 08:16 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলিস্থান এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পোশাকশ্রমিক আহত হয়েছেন। ছিনতাইকারীরা তার পেটে ছুরি মেরে ৩ হাজার টাকা ও দুটি মোবাইল সেট ছিনিয়ে নেয় বলে পুলিশ জানিয়েছে। আহত পোশাকশ্রমিক মাইনুদ্দিনকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইনুদ্দিন শুক্রবার সকাল ৬টার দিকে ফুলবাড়িয়া এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন বলে বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আনন্দ কুমার জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্ত্রী তানিয়াকে নিয়ে গ্রামের বাড়ি নরসিংদী যাওয়ার জন্য আগামাসি লেনের বাসা থেকে হেঁটে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে যাচ্ছিলেন মাইনুদ্দিন। “ফুলবাড়িয়া সিটি মার্কেটের পেছনের গলিতে তিন ছিনতাইকারী মাইনুদ্দিনের পেটে ছুরি মেরে ৩ হাজার টাকা ও দুটি মোবাইল ফোনসেট নিয়ে পালিয়ে যায়।” তানিয়ার চিৎকার শুনে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে মাইনুদ্দিনকে হাসপাতালে ভর্তি করায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৪১৪ ঘ.