২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ হত্যা মামলায় ৩ বন্ধুর মৃত্যুদণ্ড

রাজশাহী মহানগরীর কলেজ ছাত্র নাদিমুজ্জামান সাদ হত্যা মামলায় তার তিন বন্ধুকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2012, 01:12 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

রাজশাহী, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মহানগরীর কলেজ ছাত্র নাদিমুজ্জামান সাদ হত্যা মামলায় তার তিন বন্ধুকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হোসেন শহীদ আহমেদ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। মৃতুদণ্ডপ্রাপ্তরা হলেন-সাদের বন্ধু মাসুদ (১৯), সুইট (২১) ও কোয়েল (২০)। যাবজ্জীবনপ্রাপ্ত হলেন অনীক (২০) এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী ঐশী ও বিপুকে খালাস দিয়েছে আদালত। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এসএম রেজাউল ইসলাম জানান, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র নাদিমুজ্জামান সাদকে গত ১৭ জানুয়ারি পিকনিকে যাওয়ার কথা বলে অপহরণ করে আসামিরা। “এরপর তাকে নগরীর শিরোইল এলাকার একটি মেসে নিয়ে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে জবাই করে হত্যা করে তারা। হত্যার পর লাশ মেসের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখে।” এরপর তারা সাদের পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণও দাবি করে। এ ঘটনায় সাদের বাবা আমিনুল ইসলাম নগরীর রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে হত্যাকারীদের সনাক্তের পর জিডিটি মামলা আকারে লিপিবদ্ধ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৯১০ ঘ.