২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িক সম্প্রীতিতে বৌদ্ধ ধর্মগুরুদের সন্তোষ

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতিতে সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন দেশের বৌদ্ধ ধর্মগুরুরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2012, 03:25 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতিতে সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন দেশের বৌদ্ধ ধর্মগুরুরা। আন্তজার্তিক শান্তি সম্মেলনে যোগ দিতে ন’টি দেশ থেকে আসা বৌদ্ধ ধর্মগুরুরা বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে তাদের এই সন্তোষের কথা জানান। গণভবনে সন্ধ্যায় বাংলাদেশের বৌদ্ধ ধর্মগুরু সংঘ নায়ক শুদ্ধানন্দ মহাথেরোর নেতৃত্বে শান্তি সম্মেলনে অংশ নিতে আসা প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে। পরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব বিজন লালদেব সাংবাদিকদের এ বিষয়ে জানান। সাক্ষাতকালে শুদ্ধানন্দ মহাথেরো প্রধানমন্ত্রীকে বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে- তাতে তারা গর্বিত ও অভিভূত। প্রতিনিধিদলের সদস্যরা বলেন যে, বাংলাদেশে ধর্মীয় সম্ú্রীতি থাকায় তারা সন্তুষ্ট। বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এই শান্তি সম্মেলনে যোগ দিতে আসা বৌদ্ধ ধর্মগুরুদের স্বাগত জানিয়ে শেখ হাসিনা সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করেন। প্রধানমন্ত্রী বলেন, সব ধর্মের মানুষ মিলে বাংলাদেশ স্বাধীন করেছে। সবাই একসঙ্গে দেশের উন্নয়নে কাজ করছে। এই দেশ সবার। মানবতা এবং উন্নত জীবন নিশ্চিত করতে শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন শেখ হাসিনা। বাংলাদেশের সংবিধানে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সব ধর্মের অধিকার নিশ্চিতের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ বছর প্রায় একই সময়ে দেশে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা, ঈদুল আযহা এবং প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়েছে। চায়না বুড্ডিস্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট চুন য়ি, থাইল্যান্ডের দি ওয়ার্ল্ড ফেলোশিপ অব বুড্ডিস্টের মহাসচিব ফালপ থাইয়ারি, মঙ্গোলিয়ার খমবো লামা দামবাজাভ, সিঙ্গাপুরের মহা মঙ্গল বিহারের চেয়ারম্যান লিম আহ সোয়ান, ভিয়েতনামের চায়না টেম্পলের লি এস পি নিহ্, ভূটানের ইয়োনতিন দর্জি, কম্বোডিয়ার চান পান্না, ভারতের আরথাদারসি থেরো, নেপালের ভরত প্রসাদ মাইনালি এবং শ্রীলংকার ওয়াতিনাপাহা সোমানাদা থেরোসহ সেসব দেশ থেকে আসা ২২জন ধর্মগুরু এবং বাংলাদেশের ২৭জন ধর্মগুরু প্রতিনিধিদলে ছিলেন। এ সময় প্রধামন্ত্রীর সঙ্গে ছিলেন শিল্প মন্ত্রী দিলীপ বড়–য়া এবং আওয়ামী লেিগর উপদেষ্টা পরিষদের সদস্য প্রণব বড়–য়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২১১২ ঘ.