২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবদল নেতা হত্যা মামলায় সাংসদের জামিন

যুবদল নেতা হত্যা মামলায় লক্ষ্মীপুর-২ আসনের বিএনপি দলীয় সাংসদ আবুল খায়ের ভূঁইয়াকে দুই মাসের আগাম জামিন দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2012, 01:17 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবদল নেতা হত্যা মামলায় লক্ষ্মীপুর-২ আসনের বিএনপি দলীয় সাংসদ আবুল খায়ের ভূঁইয়াকে দুই মাসের আগাম জামিন দিয়েছে হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. মজিবর রহমান মিয়ার বেঞ্চে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করে। আদালতে জামিনপ্রার্থীর পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। পরে খোকন সাংবাদিকদের বলেন, গত ৩১ অক্টোবর লক্ষ্মীপুর সদর উপজেলার বিজয়নগর কালীবাজারে বিএনপির দুই গ্র“পে সংঘর্ষের ঘটনায় এক যুবদল নেতা নিহত হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় আবুল খায়ের ভূঁইয়া জামিন পেয়েছেন। ওইদিন জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সমর্থক ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নিরাপত্তা সমন্বয়কারী লে. কর্নেল (অব) আবদুল মজিদ সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এ সময় সদর উপজেলার হামচদি ইউনিয়ন শাখা যুবদলের যুগ্ম-আহ্বায়ক দিদারুল আলম নিহত হয়। পরের দিন নিহতের স্ত্রী রেহানা আক্তার বাদী হয়ে লে. কর্নেল (অব) আবদুল মজিদকে প্রধান আসামি করে ২৫ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একইদিন জহির হোসেন নামে অপর একব্যক্তি আবুল খায়ের ভূঁইয়াসহ ১৪ জনকে আসামি করে লক্ষ্মীপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ওই সংঘর্ষের ঘটনায় আরো একটি মামলা করেন। এই মামলায়ই তিনি জামিন নিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৯১৪ ঘ.