২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবারের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2012, 04:21 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ফরিদপুর, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের আলফাডাঙ্গায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবারের সদস্যরা। বুধবার বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজরা গ্রাম থেকে পুলিশ তানিয়া পারভীনের (২০) লাশ উদ্ধার করে। আলফাডাঙ্গা থানার ওসি এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তানিয়ার স্বামী আব্দুল জব্বার স্ত্রী পারভীনকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ আরো জানায়, দুই মাস আগে পারভীনের সঙ্গে পাশের বোয়ারমারী পৌর এলাকার সালাম মুন্সীর ছেলে সেনা সদস্য জব্বারের (২৫) বিয়ে হয়। বিয়ের পর তিনি বাবার বাড়িতেই থাকতেন। গত মঙ্গলবার জব্বার শ্বশুর বাড়িতে যান। বুধবার সকালে জব্বার ও তানিয়াকে বাড়িতে রেখে বাবা-মা হাসপাতালে যান। দুপুরে ফিরে এসে ঘরের খাটের উপর গলায় ওড়না পেঁচানো মেয়ের লাশ দেখে তারা পুলিশে খবর দেন। ঘটনার পর থেকে জব্বার পলাতক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২২১২ ঘ.