২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংঘর্ষিক রাজনীতির পরিণতি শুভ হবে না’

সাংঘর্ষিক রাজনীতি পরিহারে জামায়াত ইসলামীকে হুঁশিয়ার করে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, এর ব্যতিক্রম হলে পরিণতি ভালো হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2012, 03:38 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংঘর্ষিক রাজনীতি পরিহারে জামায়াত ইসলামীকে হুঁশিয়ার করে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, এর ব্যতিক্রম হলে পরিণতি ভালো হবে না। পাশাপাশি দলটির চলমান কর্মসূচি সংবিধান ও গণতন্ত্র পরিপন্থি বলেও মন্তব্য করেন তিনি। বুধবার জাতীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘৭ নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক অফিসার হত্যা দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় সুরঞ্জিত এসব কথা বলেন। আওয়ামী লীগের এই উপদেষ্টাম-লীর সদস্য বলেন, “জামায়াতের চলমান কর্মসূচি কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারেনা। এটা সংবিধান ও গণতন্ত্র পরিপন্থি।” সাংঘর্ষিক রাজনীতি পরিহার করতে হুঁশিয়ার করে দিয়ে সুরঞ্জিত বলেন, বাংলাদেশের সংবিধান কাউকে জঙ্গিবাদী ও দেশের অভ্যন্তরে জিহাদের অধিকার দেয়নি। যদি কেউ এধরনের কর্মকা- ঘটায়, তাহলে তাকে প্রতিহতের দায়িত্ব নির্বাচিত গণতান্ত্রিক সরকারের। যুদ্ধাপরাধের বিচারের রায়ের সময় যতই ঘনিয়ে আসছে- জামায়াতের জঙ্গিরা ততই অসহিষ্ণু হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “বর্তমান কর্মকা- দেখেই বোঝা যায়, জামায়াত কতটা জঙ্গিবাদী রাজনীতির চর্চা করে।” বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিনিয়র সহ-সভাপতি এ টি এম শামসুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২১৩৩ ঘ.