সাতক্ষীরা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামীসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার ভোররাতে উপজেলার বেজোরাটি গ্রামে খুন হন ভ্যানচালক রবিউল ইসলামের স্ত্রী ফাতেমা খাতুন (২৮)। ফাতমা উপজেলার নোয়াপাড়া গ্রামের আনসার আলীর মেয়ে।
দেবহাটা থানার উপ-পরিদর্শক (এসআই) তারকনাথ বিশ্বাস বলেন, রবিউলের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে কিছুদিন থেকে তার স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরেই ভোররাতে রবিউল তার বাড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে বলে ফাতেমার বাবা আনসার আলী থানায় মামলা করেন।
এ মামলায় রবিউল ও প্রতিবেশী কলিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়, বলেন এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০৪৪ ঘ.
bdnews24