২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

লাওস ও ভিয়েতনামে ছয় দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2012, 02:26 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লাওস ও ভিয়েতনামে ছয় দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছান। গত ৫ নভেম্বর ভিয়েনতিয়েনে ন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত নবম আসেম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সমাপনী অধিবেশনেও তিনি উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী ভিয়েতনাম সফর করেন। এ সময় শেখ হাসিনা সে দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নগুয়েন ফু থ্রোং এবং জাতীয় পরিষদের চেয়ারম্যান নগুয়েন শিন হুংয়ের সঙ্গেও দেখা করেন তিনি। লাওস ও ভিয়েতনামে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২০১৫ ঘ.