২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে নকল ভারতীয় রুপি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্ত থেকে বুধবার প্রায় তিনলাখ নকল ভারতীয় রুপি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2012, 10:51 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্ত থেকে বুধবার প্রায় তিনলাখ নকল ভারতীয় রুপি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মন্জুরুল আলম বলেন, সকাল পৌনে ৭টার দিকে ভারত থেকে এক চোরাকারবারী শিংনগর সীমান্তের ১৭০ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় সেখানে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে আবার ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে সে। পরে বিজিবি ওই ব্যাগ তল্লাশি করে দুইলাখ ৮০ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬৫১ ঘ.