২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের পক্ষ এবং সদস্যরা পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2012, 10:44 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

জয়পুরহাট, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের পক্ষ এবং সদস্যরা পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার দুপুর থেকে রাত ১২টা পর্যন্ত রায়কালী ইউনিয়নের রায়কালী উচ্চ বিদ্যালয় মাঠ ও আশপাশ এলাকায় এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। আক্কেলপুর থানার ওসি সহিদার রহমান বলেন, রায়কালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর রহমান হামিদের বিরুদ্ধে পরিষদের সদস্য হারেজ আলী একটি প্রতারণা মামলা করেন। ওই মামলায় মঙ্গলবার হামিদকে গ্রেপ্তার করা হয়। চেয়ারম্যান হামিদের গ্রেপ্তারের প্রতিবাদে রায়কালী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি বিক্ষোভ সমাবেশ ডেকেছে। অপর দিকে একই মাঠে একই সময় মামলার বাদীর সমর্থনে নয় ইউপি সদস্য আরেকটি সমাবেশ ডাকেন। পাল্টাপাল্টি সমাবেশের ফলে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও সংঘর্ষ এড়াতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমাবেশ স্থলে বিপুল সংখ্যক পুলিশও মোতায়েন আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬৪২ ঘ.