২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে যুবকের ১৭ বছর দণ্ড

অস্ত্র মামলায় এক যুবককে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে ফরিদপুরের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2012, 08:36 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ফরিদপুর, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলায় এক যুবককে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে ফরিদপুরের একটি আদালত। বুধবার ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো.বারেকুজ্জামান আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। দণ্ডিত তৈয়ব শেখের (২৫) বাড়ি ফরিদপুর সদর উপজেলার পূর্ব রামকান্তপুর গ্রামে। ফরিদপুরের সরকারি কৌঁসুলি খসরুজ্জামান দুলু জানান, ২০১১ সালের ১৮ অগাস্ট ফরিদপুর শহরের নিলটুলী এলাকার সুপার মার্কেটের সামনে থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ তৈয়ব শেখকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি অস্ত্র মামলা দায়ের করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪১৯ ঘ.