ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আদাবরে পোশাক কারখানায় লাগা আগুন এক ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এমএলএস গার্মেন্ট নামে ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এমএলএস গার্মেন্ট নামে ওই কারখানায় অগ্নিকা-ে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।
কারখানাটিতে গেঞ্জি ও সুয়েটার তৈরি হতো বলে গার্মেন্ট শ্রমিকরা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০৩১ ঘ.
bdnews24