দিনাজপুর, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুনিয়র স্কুল সার্টিফিকেটক (জেএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফটোকপি করার অভিযোগে দিনাজপুরে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার আটক জাকির হোসেন ঘোড়াঘাট ডুগডুগি নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে পুলিশ জানিয়েছে।
ঘোড়াগাট থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাকির হোসেন উপজেলার ওসমানপুর বালিকা বিদ্যালয় থেকে ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা চলাকালে একটি প্রশ্নপত্র সংগ্রহ করে বাইরে ফটোকপি করার সময় পুলিশ তাকে আটক করে।
তাকে ঘোড়াঘাট থানায় নেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার বাইরে রয়েছেন। তিনি এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে, বলেন ওসি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাকির হোসেন ওসমানপুর বালিকা বিদ্যালয়ে অবৈধভাবে প্রবেশ করেন। পরীক্ষা শুরুর পর একটি কক্ষের জানালা দিয়ে এক ছাত্রীর কাছ থেকে জোর করে প্রশ্নপত্র নিয়ে বাইরে ফটোকপি করছিলেন।
এ সময় কেন্দ্র সচিবের নির্দেশে পুলিশ তাকে আটক করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫২৫ ঘ.
bdnews24