২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় জেএসসি পরীক্ষার্থী অপহৃত

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় জেএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে কুমিল্ল¬ার দাউদকান্দি উপজেলা থেকে অপহৃত হয়েছে এক কিশোরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2012, 05:25 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

কুমিল্লা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় জেএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে কুমিল্ল¬ার দাউদকান্দি উপজেলা থেকে অপহৃত হয়েছে এক কিশোরী। সোমবার দুপুরে উপজেলার দশপাড়া গ্রাম থেকে ওই শিক্ষার্থীকে (১৩) অপহরণ করা হয় বলে জানায় পুলিশ। দাউদকান্দি মডেল থানার ওসি আবুল ফয়সাল জানান, জুরানপুর উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে অপহৃত হয়। এ ঘটনায় শিক্ষার্থীর পরিবার দশপাড়া গ্রামের তিতু মিয়ার ছেলে আবদুল জলিল (২২) ও তার সহযোগীদের দায়ী করেছে। পুলিশ অপহৃত ওই কিশোরীকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। জলিলের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার মাকে আটক করা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩১৬ ঘ.