২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সওজের ৩ প্রকৌশলীকে শোকজ নোটিশ পাঠানোর নির্দেশ মন্ত্রীর

বেহাল সড়ক দেখে ক্ষুব্ধ যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও দোহাজারী অঞ্চলের নির্বাহী প্রকৌশলীকে কারণ দর্শানোর নোর্টিশ দেয়ার নির্দেশ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2012, 02:54 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বেহাল সড়ক দেখে ক্ষুব্ধ যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও দোহাজারী অঞ্চলের নির্বাহী প্রকৌশলীকে কারণ দর্শানোর নোর্টিশ দেয়ার নির্দেশ দিয়েছেন। এ তিন প্রকৌশলী হলেন- চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহসান শিবিব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিয়া উদ্দিন আহমেদ ও দোহাজারী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ কামরুল আহসান। সোমবার বিকেলে সাতকানিয়া- বাঁশখালী- আনোয়ারা সড়ক পরিদর্শনের সময় যোগাযোগ মন্ত্রী এ নির্দেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রণালয়ের জেষ্ঠ্য তথ্য কর্মকর্তা আবু নাসের। তিনি বলেন, এই সড়কের করুণ অবস্থা দেখে ওবায়দুল কাদের কর্তব্যে অবহেলার অভিযোগে এই তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিতে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবকে নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/২০৪৫ ঘ.