কক্সবাজার, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর আড়াইটার দিকে শহরের অ্যান্ডারসন রোডের গার্ডেন নামের আবাসিক হোটেল থেকে মোহাম্মদ সোহেল রানা (২১) নামের ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
কক্সবাজার সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ সোহেল রানা সদর উপজেলার এসএম পাড়ার শামসুল আলমের ছেলে।
সদর থানার ওসি (তদন্ত) মিজবাহ উদ্দিন জানান, হোটেলের একটি কক্ষের দরজা ভেঙে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। ওই সময় তার হাতের লেখা একটি চিরকুট পাওয়া গেছে।
“চিরকুটে লেখা আছে, সে একটি মেয়েকে ভালবাসে। মেয়েটিও তাকে ভালবাসে। বিয়েতে মেয়ের পরিবার সম্মতি দিলেও তার পরিবার সম্মতি দেয়নি। আর এ কারণে সে আত্মহত্যা করছে।”
সোহেলের বাবা শামসুল আলম জানান, সকাল সাড়ে ৭টার দিকে রানা বাড়ি থেকে বের হয়। আসার আগে বাড়িতে তার পড়ার টেবিলেও এ ধরনের একটি চিরকুট রেখে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৭৪৪ ঘ.
bdnews24