২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যুবককে পিটিয়ে হত্যা

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদে মোবাইল ফোন চুরি করায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 04:56 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর বায়েজিদে মোবাইল ফোন চুরি করায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ রহিম (২৩) নামে একজনকে। তিনি বায়েজিদ থানার বাবুল কলোনি এলাকার বাসিন্দা মোহাম্মদ ইদ্রিসের পুত্র। নিহত মো. ইরফানের (২৫) বাড়ি পটিয়া উপজেলার চরকানাই গ্রামের ফুলতলায়। চট্টগ্রাম নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার মনজুর মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে বায়েজিদ থানার বাবুল কলোনির বাসিন্দা রহিম তার দুটি মোবাইল ফোন চুরির অভিযোগ এনে ইরফানকে মারধর করে। রহিম গুরুতর আহত ইরফানকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়। চমেক পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম তখন রহিমকে আটক করে বায়েজিদ থানায় খবর দেয়। পুলিশ কর্মকর্তা বলেন, ইরফান ও রহিম দুজনই একে অপরের পরিচিত এবং তাদের বাড়িও পটিয়ায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২২৫১ ঘ.