২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন ৪ আইনজীবী

সুপ্রিম কোর্টের চার জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 04:10 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- সুপ্রিম কোর্টের চার জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেয়া হয়েছে। এরা হলেন- শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর, নুরজাহান বেগম মুক্তা, মনজুর কাদের এবং মো. আবু আমজাদ। রোববার সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়ে বলা হয়, তাদের যোগদানের তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এসআই/এএল/২২০০ ঘ.