২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের দাবি

রাঙামাটির বরকল উপজেলা থেকে অপহৃত গরু ব্যবসায়ীকে ফিরিয়ে দেয়ার দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার ছাত্র আন্দোলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 12:47 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

রাঙামাটি, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বরকল উপজেলা থেকে অপহৃত গরু ব্যবসায়ীকে ফিরিয়ে দেয়ার দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার ছাত্র আন্দোলন। গত ১৯ অক্টোবর বরকলের ভূষণছড়া দোকানঘাট এলাকা থেকে গরু ব্যবসায়ী আজগর আলী অপহৃত হন বলে অভিযোগ করে তার পরিবার। গত ২৪ অক্টোবর ব্যবসায়ীর মোবাইল ফোনের সূত্র ধরে একজনকে আটক করে পুলিশ। এরপর ২৫ অক্টোবর ব্যবসায়ীর বাবা মোফাজ্জ্বল হোসেন থানায় অপহরণ মামলা দায়ের করেন। রোববার রাঙামাটি পৌরসভা সম্মেলন কক্ষে সমঅধিকার ছাত্র আন্দোলনের নেতারা অবিলম্বে ব্যবসায়ী আজগর আলীকে জীবিত ফিরিয়ে দেয়ার দাবি করেন। এ সময় নেতারা হুমকি দিয়ে বলেন, আগামী ৭ নভেম্বরের মধ্যে ব্যবসায়ীকে উদ্ধার করা না হলে ৮ নভেম্বর রাঙামাটিতে হরতালের মতো কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আল আমিন ইমরান, সহসভাপতি মোহাম্মদ রফিকুুল ইসলাম প্রমুখ। বিিিনউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮৪৫ ঘ.