২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকির অভিযোগে পুলিশ পরিদর্শককে তলব

প্রায় ৬ কোটি টাকা আয়কর ফাঁকির মামলায় পুলিশের সাবেক পরিদর্শক সাইফুল ইসলামকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 12:13 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় ৬ কোটি টাকা আয়কর ফাঁকির মামলায় পুলিশের সাবেক পরিদর্শক সাইফুল ইসলামকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বাদির জবানবন্দি গ্রহণ করে রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক আগামী ৬ জানুয়ারি আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলের সার্কেল ২ এর অতিরিক্ত সহকারী কর কমিশনার জোবায়ের আহমেদ চৌধুরী সকালে মামলাটি করেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার জানান, সাইফুল ইসলাম ডেমরা থানার সাবেক ওসি। বর্তমানে তিনি অবসরে আছেন। তার বাড়ি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রাইন্দা গ্রামে। তার বাবার নাম আনোয়ারুল ইসলাম। মামলায় বলা হয়েছে, আসামি ১৯৯০-৯১ এবং ১৯৯৪-৯৫ থেকে ২০০৯-১০ করবর্ষে মোট ৫ কোটি ৮৬ লাখ ৬২ হাজার ৫৮২ টাকা আয়কর ফাঁকি দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৮০৯ ঘ.