রাজবাড়ী, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজবাড়ীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন।
রোববার দুপুরে খুলনা-দৌলতদিয়া মহাসড়কের গোয়ালন্দ ফিড মিলের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাজমা বেগম (৩০), তার বাবা আইনুদ্দিন (৬৫) ও শ্বশুর আব্দুর রাজ্জাক (৬০)। এদের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর গ্রামে।
গোয়ালন্দ হাইওয়ে পুলিশের সার্জেন্ট মাসুদ আহমেদ জানান, নাজমার স্বামী বিদেশ ফেরত আসগর আলীকে নিয়ে বাড়ি ফেরার পথে গোয়ালন্ড ফিড মিলের কাছে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
আসগর আলীসহ আহত হন তিনজন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসইউ/১৭১১ ঘ.
bdnews24