২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মডেল প্রিয়াংকাসহ গ্রেপ্তার ৩ লিবীয় আরেক মামলায় রিমান্ডে

জাল পাসপোর্টসহ আটক মডেল প্রিয়াংকা জামানসহ তিন লিবীয়কে আরেকটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 11:05 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাল পাসপোর্টসহ আটক মডেল প্রিয়াংকা জামানসহ তিন লিবীয়কে আরেকটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ। মানব পাচারের এই মামলায় রোববার ওই চারজনকে পাঁচ দিন হেফাজতের আদেশ দেন ঢাকার মহানগর হাকিম হারুন-অর রশিদ। রিমান্ডে পাঠানো লিবীয়রা হলেন- সামির আহমেদ ওমর, আম্মারা মাহমুদ ও মোবারক সেলিম। পাসপোর্ট জালিয়াতির মামলায় ছয়দিন জিজ্ঞাসাবাদের পর তাদেরসহ প্রিয়াংকাকে রোববার আদালতে হাজির করে মানব পাচারের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতের আবেদন করেন গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মনিরুল ইসলাম। গত ২৩ অক্টোবর রাতে গুলশানের লেইক শোর হোটেল থেকে প্রিয়াংকা এবং ওই তিন লিবীয়কে আটক করে গোয়েন্দা পুলিশ। তাদের কাছে ৬৮৪টি বাংলাদেশি পাসপোর্ট, ১ লাখ ৮১ হাজার ৩০৪ ডলারসহ বিদেশি বিভিন্ন মুদ্রা পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৭০৩ ঘ.