২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাছ ধরা জালে জড়িয়ে প্রাণ গেল শুশুকের

ভৈরব নদীর শাখা খাল হাড়িখালীতে জেলেদের মাছ ধরা জালে জড়িয়ে মারা পড়েছে একটি শুশুক (ডলফিন)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 10:13 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

বাগেরহাট, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভৈরব নদীর শাখা খাল হাড়িখালীতে জেলেদের মাছ ধরা জালে জড়িয়ে মারা পড়েছে একটি শুশুক (ডলফিন)। শনিবার রাতে জালে আটকে মারা পড়া শুশুকটিকে রোববার সকালে শহরের মুণিগঞ্জ এলাকা থেকে উদ্ধার করে মাটিচাপা দিয়েছে বন বিভাগ। শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদীর ওই শাখা খালে রণজিত বিশ্বাস নামে এক জেলের জালে আটকে পড়েছিল শুশুকটি। মুণিগঞ্জ এলাকার বাসিন্দা রণজিত বিশ্বাস সাংবাদিকদের বলেন, রাতে মাছ ধরতে খালের মুখে জাল পেতে রেখেছিলেন তিনি। রাত ২টার দিকে জাল তুলে মৃত অবস্থায় শুশুকটিকে পান তিনি। মৃত শুশুকটি আট ফুট তিন ইঞ্চি লম্বা, এর ওজন ৪৫ কেজি। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আমির হোসাইন চৌধুরী জানান বলেন, গাঙ্গেয় এই ডলফিনটি সম্ভবত জোয়ারের স্রোতে ভৈরব নদী থেকে হাড়িখালী খালে ঢুকে পড়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১০ ঘ.