২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে আট রোহিঙ্গা গ্রেপ্তার

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বান্দরবানের থানছি উপজেলা থেকে আট রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 10:05 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

বান্দরবান, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বান্দরবানের থানছি উপজেলা থেকে আট রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকালে উপজেলার বলী পাড়া এলাকা তাদের আটক করা হয়। আটকরা হলেন- সৈয়দ আলী (২৫), মো. জমির হোসেন (২১), দিল মোহাম্মদ (২৪) ও মো. জাকির হোসেন (১৯)। অন্যদের নাম জানা যায়নি। থানছি থানার ওসি মো. রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক রোহিঙ্গাদের বাড়ি মিয়ানমারে আকিয়াব এলাকায়। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের আইনে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮৪৩ ঘ.