নওগাঁ, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর মান্দা উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো একজন।
রোববার দুপুর ১টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কে মহানগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল হোসেন (১৮ ) উপজেলার দাংড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
মান্দা থানার ওসি আব্দুল্লাহ হেল বাকি জানান, মোটরসাইকেলে চড়ে দেলুয়াবাড়ি যাচ্ছিলেন দুলাল। পথে মহানগরে নওগাঁগামী রড বোঝাই ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুলাল নিহত হন।
দুর্ঘটনায় আহত মোটরসাইকেলের আরেক আরোহী তারেককে মান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৫২৮ ঘ.
bdnews24