২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বাউল গানের আসরে হামলা, নিহত ১

সিলেটের কানাইঘাট উপজেলায় বাউলগানের আসরে এক পক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 08:09 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

সিলেট, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের কানাইঘাট উপজেলায় বাউলগানের আসরে এক পক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। রোববার ভোররাত ৩টার দিকে কানাইঘাটের শিবনগরে এ ঘটনায় নিহত আব্দুল মালিক (৫০) উপজেলার শিবনগর গ্রামের মৃত ফয়জুল হকের ছেলে। কানাইঘাট থানার ওসি আব্দুল হাই জানান, শিবনগর গ্রামের একটি পক্ষ বাউল গানের আয়োজন করলে আরেকটি পক্ষ এর বিরোধিতা করে। এরপর রাত ৩টার দিকে বাউল গানের আয়োজন বিরোধীরা আসরে হামলা চালায় এবং মঞ্চ ভাংচুর করে। এ সময় আয়োজকদের সঙ্গে ভাংচুরকারীদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। হামলায় গুরুতর আহত মালিককে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে নিহতের ভাই আব্দুন নুর বাদী হয়ে মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৪০০ ঘ.