২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সমাজ সেবককে হারালো জাতি’

চট্টগ্রামের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আখতারুজ্জামান বাবুর মৃত্যুতে শোক প্রকাশ করে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও সমাজ সেবককে হারালো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 07:53 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আখতারুজ্জামান বাবুর মৃত্যুতে শোক প্রকাশ করে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও সমাজ সেবককে হারালো। রোববার এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, “দেশমাতৃকার কল্যাণে আখতারুজ্জামান বাবুর অবদান স্মরণীয় হয়ে থাকবে।” দীর্ঘদিন কিডনি রোগে ভুগে রোববার ভোর সাড়ে ৪টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান ৭১ বছর বয়সী আখতারুজ্জামান বাবু। আখতারুজ্জামান বাবু সংসদের পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন চট্টগ্রামের একজন নেতৃস্থানীয় শিল্প উদ্যোক্তা। তিনি আরামিট গ্রুপ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান ছিলেন। জিল্লুর রহমান মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/১৩৪৯ ঘ.