চট্টগ্রাম, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারে সহিংসতা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চট্টগ্রাম শাখা।
শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানবন্ধন ও মিছিল শেষে চেরাগী পাহাড় মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে এ দাবি জানান নেতারা।
এছাড়া ক্ষুদ্র জাতিসত্ত্বাসহ সব নাগরিকের অধিকার রক্ষায় জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন তারা।
সমাবেশে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর হামলা বাংলাদেশে নতুন করে সা¤প্রদায়িক উত্তেজনার সৃষ্টি করছে বলে মন্তব্য করেন বক্তারা। তারা অভিযোগ করেন, আন্তর্জাতিক ‘ষড়যন্ত্রকারীরা’ মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে। এতে টেকনাফ, কক্সবাজার ও চট্টগ্রামসহ সারাদেশে সামাজিক ভারসাম্য, শান্তি ও স¤প্রীতি নষ্ট হচ্ছে।
এঘটনায় বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে বলেও মনে করেন তারা।
সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি মৃণাল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক মো. শাহ আলম ও অমৃত বড়ুয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএএইচ/এইচএ/২০১৮ ঘ.
bdnews24