চট্টগ্রাম, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় ৭ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এর আগে ভর্তি পরীক্ষার আবেদন করার সময় গত ৩১ অক্টোবর পর্যন্ত নির্ধারিত ছিল।
আগামী ২৯ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠেয় এ পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদে মোট ১৯০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন নেওয়া হচ্ছে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টেলিটক মোবাইল ফোনের সার্ভারের ত্রুটির কারণে আবেদনের সময় বাড়ানো হয়েছে।
এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ততথ্য সিভাসুর ওয়েব সাইট www.cvasu.ac.bd পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৭১০ ঘ.
bdnews24