২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2012, 11:21 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

কুমিল্লা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১ জন। শনিবার ভোর ৬টার দিকে চান্দিনা উপজেলার কলাগাঁও এলাকায় দুটি ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে পিকআপের চালক, তার সহকারী ও একটি ট্রাকের চালক নিহত হয়। নিহতরা হলেন, পিকআপের চালক নারায়ণগঞ্জের ফতুল্লার মো. শাহজাহানের ছেলে আব্দুস সোবহান (৩০), তার সহকারী সোনারগাঁওয়ের আবদুল লতিফের ছেলে ইকবাল হোসেন (২১) এবং ট্রাকের চালক মানিকগঞ্জ জেলা সদরের মামুন (২৮)। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট আনোয়ার হোসেন জানান, মহাসড়কের কলাগাঁওয়ে ঢাকা থেকে কুমিল্ল¬াগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ও পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত হয় আরো আটজন। আহতদের চান্দিনা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দাউকান্দির শহিদনগরে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত অহিদুল ইসলাম (২৫) কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীর সোনাইখামার গ্রামের হোসেন আলীর ছেলে। পুলিশর সার্জেন্ট আনোয়ার হোসেন জানান, কুড়িগ্রাম থেকে চট্টগ্রামগামী বাসটি শহিদনগরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অহিদুল নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৭০৩ ঘ.