২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় স্কুলছাত্র খুন

বগুড়ার ধুনট উপজেলায় এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2012, 11:00 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

বগুড়া, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার ধুনট উপজেলায় এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার কালেরপাড়া গ্রামের একটি নদী থেকে মনি বাবু শুভর (১২) লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার কালেরপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং কালেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র। ধুনট থানার ওসি শামছুল হক জানান, শুভ দাদীর বাড়িতে থেকে পড়াশুনা করতো। শুক্রবার রাতের খাওয়া শেষে নিজ ঘরে তার সমবয়সী চাচাতো ভাইয়ের সঙ্গে ঘুমিয়ে পড়ে সে। মাঝরাতে ঘরের দরজা ভেঙে কে বা কারা তাকে ঘুম থেকে তুলে বাড়ির পাশের নদীতে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে ফেলে রাখে। তবে নিহতের পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে শুভর ভগ্নিপতি মাসুদ রানা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ব্যাপারে শুভর বাবা শফিকুল ইসলাম মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৬৫৮ ঘ.