নওগাঁ, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি ফিলিং স্টেশন থেকে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
বৃহষ্পতিবার গভীর রাতে রাকিব ফিলিং স্টেশন থেকে ডাকাতরা দেড় লাখ টাকা লুট করেছে বলে মহাদেবপুর থানায় অভিযোগ করেন মালিক ফজলুল হক।
মহাদেবপুর থানার ওসি আব্দুর রশীদ বলেন, রাত ২টার দিকে ৫/৭ জন মুখোশধারী ডাকাত ফিলিং স্টেশনের গ্রিল কেটে কর্মচারীদের জিম্মি করে তেল বিক্রির দেড় লাখ টাকা ও একটি মোবাইল ফোন সেট নিয়ে পালিয়ে যায়।
পরে কর্মচারিদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের মুক্ত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২১৩০ ঘ.
bdnews24